শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

বাবার জানাজায় কি থাকবেন মোজতবা খামেনি, যা জানা গেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিরাপত্তাজনিত কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অংশ নেবেন না বলে দাবি করেছেন ভারতে বর্তমান ইরানি নেতৃত্বের প্রতিনিধি। খবর আলজাজিরার।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি বলেন, ইরানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ইসরাইলের ক্রমাগত হুমকির কারণেই মোজতবা খামেনি জানাজায় উপস্থিত থাকতে পারবেন না।

সম্প্রতি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ খামেনিকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের যেকোনো হুমকির জবাব ‘শক্তিশালীভাবে’ দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের শুরুতে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার জানাজা ও শেষকৃত্য উপলক্ষে ইরানে কয়েকদিনব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD