মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

বাসচাপায় প্রাণ গেল নার্সের, স্বামী-শিশু আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে হালিমা খাতুন (২৫) নামের এক নার্স নিহত হয়েছেন। গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হালিমা খাতুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল অপারেশন থিয়েটারে (ওটি) সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ থেকে স্বামীর মোটরসাইকেলে করে চার বছরের কন্যা সন্তানকে নিয়ে রংপুরের উদ্দেশে যাচ্ছিলেন হালিমা। এ সময় রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা তেল পাম্প এলাকায় ইউটার্ন অবস্থায় মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। এতে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগামীর একটি নাইট কোচ চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক হালিমার স্বামী মিজানুর রহমান ও শিশুসন্তান আহত হন। মিজানুর বৈরাগীগঞ্জে বেসরকারি সংস্থা উদ্দীপনের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। নিহত হালিমা খাতুনের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার দেওতি হাউদারপার গ্রামে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং নেতা ফোরকান আলী জানান, হালিমা খাতুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত। তিনি ২০২০ সালে চাকরিতে যোগদান করেছেন।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। আহত দুজকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD