রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় একরাম মোল্লা নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকেলে দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত একরাম মোল্লা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে।

কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, এ মামলায় সাতজন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়েছেন। শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ড দেয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকাল ৭টার দিকে আসামি একরাম মোল্লা তার বাড়িতে আশ্রয় নেওয়া ১৫ বছর বয়সি মানসিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি ওই কিশোরী তার মাকে খুলে বলে। পরে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ভেড়ামারা থানায় বৃদ্ধ একরাম মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD