বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বাসায় মদের বোতল ও হরিণের চামড়া নিয়ে যা বললেন হেলেনার মেয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা জাহাঙ্গীরকে আটকের সময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদকসহ যেসব মালামাল জব্দ করেছে সে বিষয়ে হেলেনার মেয়ে জেসিয়া আলম বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে গুলশানের বাসায় সাংবাদিকদের কাছে বিস্তারিত জানান।

মদের বিষয়ে জানতে চাইলে সংবাদমাধ্যমে জেসিয়া বলেন, আমার ভাইয়া মদ পান করে। সেগুলোই বাসায় ছিল। তবে ভাইয়ার মদ পানের লাইসেন্স রয়েছে। পাসপোর্টও আছে। আর ভাইয়ার বিয়ের সময় মায়ের সঙ্গে রাজনীতি করা নেতানেত্রীরা মিলে হরিণের চামড়া গিফট করেছে। সেটি ওয়ালে ঝোলানো ছিল।

ক্যাসিনোর সরঞ্জামাদির বিষয়ে তিনি বলেন, ক্যাসিনোর চিপস ওগুলো। আমরা নিজেরাই খেলতাম আর সময় কাটাতাম। তবে ক্যাসিনো খেলতে যে বোট আর সরঞ্জাম লাগে তা নেই আমাদের। ধরেন বাসায় তাস খেলে না কেউ? সে রকম একটা বিষয়। জাস্ট ক্যাসিনোর চিপগুলো ছিল বাসায়। মানুষ গেম খেলতে পারে না? ওরকম।

বিদেশি মুদ্রার বিষয়ে জানতে চাইলে জেসিয়া বলেন, আমাদের বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত যাতায়াত রয়েছে। বিদেশ থেকে আসার পর যে মুদ্রাগুলো বেঁচে যায় সেগুলো তো রাস্তায় ফেলে দিতে পারি না। ওইসব মুদ্রা থেকে গেছে।

সবই তো বললেন, আপনাদের কাছ থেকে পেয়েছে র‍্যাব। তাহলে অভিযানকে কী হিসেবে দেখছেন। জানতে চাইলে হেলেনার মেয়ে জেসিয়া বলেন, আমাদের বাসায় ইলিগ্যাল মালামাল রয়েছে মানলাম। তাই বলে ওরকমভাবে অভিযান করা যায়। কোনো ওয়ারেন্ট নেই, সার্চ ওয়ারেন্ট নেই হুট করে ঢুকে গেল আর অভিযান চালাল। কোনো কো-অপারেট নেই।

এর আগে, গুলশানের বাসা থেকে দীর্ঘ চার ঘণ্টার অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

এরপর, দিবাগত রাত দুইটা থেকে রাত সোয়া ৪টা পর্যন্ত হেলেনা জাহাঙ্গীরে আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের অফিসে অভিযান চালান র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সূত্র : আরটিভি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD