বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

হবিগঞ্জের নবীগঞ্জে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম সুবেদ আলম। শুক্রবার (১০ মার্চ) বিকেলে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা হয়।

নিহত সুবেদ আলম ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের ইরফান উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, ইনাতগঞ্জ থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য শুক্রবার বিকেলে বের হন সুবেদ আলম। পথিমধ্যে ফুলতলি বাজারে একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা সুবেদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব। তিনি জানান, ঘাতক বাসকে আটক করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD