শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বিআরটিএ’তে কোনো কর্মকর্তার বদ‌লি‌তে তদ‌বির গ্রহণযোগ‌্য নয়: সেতুমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

বিআরটিএ’তে কোনো কর্মকর্তার জরুরি বদলি প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। তবে এ নিয়ে কোনো রাজনৈতিক তদবির কোনভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি।

এসময় বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়কে শৃঙ্খলা না আসলে যতই উন্নয়ন হোক তাতে কোন লাভ হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাই যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

তিনি বিআরটিএ থেকে যে কোন মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করার নির্দেশ দেন।

আগামী ৪ মাসের মধ্যে অপেক্ষমাণ গ্রাহকদের লাইসেন্স দেওয়া শেষ করতে মন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD