শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

বিএনপির আরও দুই জ্যেষ্ঠ নেতা করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

বিএনপির আরও দুই জ্যেষ্ঠ নেতার কোভিড আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, এই দুজন করোনা আক্রান্ত হয়ে নিজ নিজ বাসায়ই চিকিৎসা নিচ্ছেন। তারা দেশবাসীর কাছে সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং গাজী মাজহারুল আনোয়ার ছাড়াও বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কেউ সুস্থ হয়েছেন, আবার কেউ কেউ এখনও করোনায় আক্রান্ত অবস্থায় বাসা ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD