শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

বিএনপির আলাল বললেন ‘লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, যা করেছেন ভালো করেছেন। এবার দয়া করে থামেন। না হলে লু‌ঙ্গিতে মারকোচা দিলেও কাজ হবে না। যখন আপনারা দৌড়াবেন তখন অন্য গ্রুপ বলবে ‘লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স’। সেই দিনের জন্য প্রস্তুত থাকেন। জিয়াউর রহমান কিংবা বেগম জিয়ার দিক থেকে হাত সরিয়ে নেন। গ্রেফতার সবাইকে মুক্তি দেন।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

আইন-শৃংখলা বাহিনীর উদ্দেশে আলাল বলেন, আজকের কর্মসূচিতে আসার পথে নেতাকর্মীদের যেখানে যে অবস্থায়ই আপনারা বাধা দিয়ে পথরোধ করে রেখেছেন, দয়া করে তাদেরকে ছেড়ে দেন। অল্প কয়েকজন মানুষকে আটকে রেখে কিছু করতে পারবেন না। বানের স্রোতের মতো নেতাকর্মীরা আসছে। এই বানের স্রোতের মধ্যে ভেসে যাবে মাফিয়া সরকারের সমস্ত আসর এক এক করে। সেই দিন পর্যন্ত ক্লান্তিহীনভাবে আমরা আন্দোলনের মধ্যে থাকব।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD