শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বিএনপির যে রোগের কথা সামনে আনলেন ওবায়দুল কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২

বিএনপি ‘নির্বাচন ভীতি’ রোগে আক্রান্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অবিরাম সরকারের অন্ধ সমালোচনা এবং মিথ্যাচার এ রোগের লক্ষ্মণ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি রোগ সারাতে আবারও বিদেশি চিকিৎসকের কাছে ধর্ণা দিতে শুরু করেছে, কিন্তু এতে কোনো লাভ হবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব বাদ দিয়ে বিএনপিকে আত্মশুদ্ধির পথে হাঁটার আহ্বান জানান।

নালিশের রাজনীতি প্রকৃতপক্ষে বিএনপিকে নিজ দলের মেরুদণ্ডহীনতা আর সিদ্ধান্তহীনতাকেই স্পষ্ট করে তুলেছে বলে মনে করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, মসনদের মোহ বিএনপিকে স্বাভাবিক রাজনীতি এবং জনগণ থেকে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু জনগণ মোহগ্রস্ত নয়, তারা শেখ হাসিনা সরকারের উন্নয়নের রাজনীতিতে আস্থাশীল।

বিএনপির সময়কালের অন্ধকার লোডশেডিংয়ের যুগ পেরিয়ে আজ থেকে উন্নয়নের আলোয় উদ্ভাসিত দেশের প্রতিটি জনপদ এমনটি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সবসময় জনগণের সুখ-দুঃখের সঙ্গে রয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। আর এ কথা বুঝতে পেরেই বিএনপি অগণতান্ত্রিক পথে হাঁটছে, চোরাগলির সন্ধান করছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD