শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বিএনপির রাজনীতির বাধা কোথায় জানালেন ওবায়দুল কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

বিএনপির কথা ও কাজে মিল নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতিই তাদের রাজনীতির অন্যতম প্রধান বাধা।

তিনি সোমবার সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন।

জনগণ কি চায়, কি চায় না; তার মানদণ্ড বা পরিমাপক হচ্ছে নির্বাচন, এমনটিই মনে করে ওবায়দুল কাদের। বলেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক।

নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনো চোরাগলি খোঁজা গণতন্ত্রে সংবিধানসম্মত নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এসব অপতৎপরতা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান করছে।

তিনি বিএনপিকে কথামালার ফেনায়িত তরঙ্গ না তুলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে।

‘বিএনপি বিভিন্ন জেলার কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে’- বিএনপির এসব অপপ্রচার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের মিথ্যাচার সর্বজনবিদিত।

বাধা তো নয়ই; বরং সরকার বিএনপিকে সহযোগিতা করেছে। সরকার সহযোগিতা না করলে এ পর্যন্ত ৩২ জেলায় সমাবেশ করতে পারত কি?- প্রশ্ন ওবায়দুল কাদেরের।

তিনি বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের ওপর চাপানো তাদের স্বভাব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD