বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

বিএনপির রাজনীতি করার প্রয়োজন নেই: ওবায়দুল কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

বিএনপির মন ছোট, তাদের রাজনীতির করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি বলছে শেখ হাসিনা খালিহাতে ফিরবে। মনটা যাদের ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের রচনা মনে করে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশের অর্জন, যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আজ তারা ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছে। ২৫ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিয়েছে।

বিএনপির উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন দেশকে খাটো করবেন না। শেখ হাসিনা নালিশ করতে যায়নি, দেশের অর্জনের জন্য গিয়েছে। শেখ হাসিনাকে এই বিদেশ সফর এবং অর্জনের জন্য সংবর্ধনা দেওয়া উচিত।

তিনি আরও বলেন, আমাদের রাজনীতি হিংসা মুক্ত এখনো একথা দাবি করতে পারি না। রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলে দলে বিভক্ত হয়ে দেয়াল তৈরির রাজনীতি নয়, রাজনীতিতে সম্পর্কের সেতু তৈরি করতে হবে। যুদ্ধ বিদ্রোহ নয়, শান্তির রাজনীতি করা প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির সুবাতাস সৃষ্টি করতে হবে এটা রাজনৈতিক অধিপতিদের দায়িত্ব ও কর্তব্য।

ওবায়দুল কাদের বলেন, হিংসা হানাহানি যুদ্ধ বিদ্রোহ কিংবা সহিংসতা নয়, শান্তির পথ দেখাতে হবে। সম্প্রদায়িক বাংলাদেশ চাই, সন্ত্রাস চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে চেতনাবিরোধী সন্ত্রাসকে রুখতে হবে। নষ্ট রাজনীতি অসুস্থ, সন্ত্রাস, সহিংসতা রাজনীতিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, বৌদ্ধদের এই উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির সকলেই মিলেমিশে একাকার হয়ে গেছে। গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করে গেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD