শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

‘বিএনপির সরকার পতন আন্দোলনের ঘোষণা এখন তামাশা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির সরকার পতন আন্দোলনের ঘোষণা এখন জনগণের কাছে তামাশার উক্তি হয়ে গেছে। বিএনপি নিজেও জানে, এটা শুনে এখন মানুষ হাসে। তাই এবার তারা বলেছে, বন্যার পরে সরকার পতনের আন্দোলন করবে। আওয়ামী লীগ এসব নিয়ে ভাবে না।

শনিবার (৯ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় বিদ্যুৎ নিয়ে হানিফ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। সে সময় বিদ্যুৎ পরিস্থিতি এতটাই খারাপ অবস্থায় ছিল যে, এর জন্য কানসাটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। মানুষ সেইসব ভুলে যায়নি, এসব আড়াল করতেই খাম্বা নামধারী বিএনপি এখন বিদ্যুৎ নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে।

তিনি আরও বলেন, এখন ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে। বৈশ্বিক সংকট পরিস্থিতিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD