শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

বিএনপি থেকে বহিষ্কার হচ্ছেন শওকত মাহমুদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে শওকত মাহমুদকে বহিষ্কার করা হচ্ছে। দলে তার বর্তমান পদ ভাইস চেয়ারম্যান। তবে তিনি বিএনপি পন্থী সাংবাদিকদের পরিচালিত বিএফইউজে’র নেতা হিসেবেও পরিচয় দিতে পছন্দ করেন। দীর্ঘদিন থেকে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নানা ধরনের হটকারী কার্যক্রম পরিচালনা করে আসছেন মর্মে তার ব্যাপারে এই সিদ্ধান্ত এখন চূড়ান্ত প্রায়।

সোমবার তাকে এজন্য শোকজ করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তাকে জবাব দেওয়ার সময় বেধে দেওয়া হয়। সময় শেষ হলে শওকত মাহমুদকে বহিষ্কার করা হবে বলে বিএনপির নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

একই সময়ে শোকজ করা হয়েছে মেজর (অব.) হাফিজউদ্দিনকে। তাকে সময় দেওয়া হয়েছে পাঁচদিন। তবে তার বিষয়ে দলীয় হাই কমান্ড অনেকটাই নমনীয়। এ কারণে তাকে শুধু সতর্ক করা হবে।

শোকজের কারণ সম্পর্কে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর নামাজে জানাজার পর সোমবার বায়তুল মোকাররমের আশেপাশে কিছু বিএনপি কর্মী পেশাজীবী পরিষদের ব্যানারে সরকারের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেন। দলীয় হাই কমান্ডের অনুমোদন ছাড়া এটা করা হয়।

এর আগেও শওকত মাহমুদ আরো বেশ কয়েকটি দলীয় শৃঙ্খলা ভাঙ্গার কাজ করেন। তার এই ধরনের কার্যক্রম দলের ভেতরে এবং পেশাজীবী ও সাংবাদিকদের মধ্যে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। সবকিছু পর্যালোচনা করে শওকত মাহমুদের বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত অপেক্ষমাণ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD