শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

বিএনপি নেত্রী নিপুন রায় আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১

হেফাজতের হরতালে গাড়ি পোড়ানোর নির্দেশনা দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরীকে আটক করেছে র‌্যাব। সেই সঙ্গে তার নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকে গ্রেফতার করেছে।

রোববার (২৮ মার্চ) বিকাল ৪টায় র‍্যাব তাকে গ্রেফতার করে। নিপুন রায়ের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, নিপুন রায় চৌধুরী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহিনকে ফোনে হরতালে বাসে বা যেকোন যানবাহনে আগুন লাগিয়ে তা ভিডিও করে তাকে পাঠাতে বলেন। নিপুন রায়ের নির্দেশনায় শাহিন ১টি বাসে আগুন দেন। কিন্তু পুলিশ চলে আসার কারণে ভিডিও করতে ব্যর্থ হন।

র‌্যাব আরও জানায়, স্থানীয় বিএনপি নেতা ও নিপুন রায়ের অনুসারী আরমান ও খোরশেদ গাড়িতে আগুন ধরান এবং ছবি নিপুনের হোয়াটসঅ্যাপে পাঠান। বিএনপি নেতা আরমানের দেয়া তথ্য মতে জানা যায়, বিএনপি নেতা নিপুন রায় গাড়ি পুড়ানোর এ ছবি দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে পাঠাবেন।

জানা যায়, গতকাল রাতে ও দিনে নিপুন রায়ের নির্দেশনা অনুযায়ী কেরানীগঞ্জের বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহীন মালিবাগ ও সায়েদাবাদে বাসে আগুন দেন বলে জানা যায়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD