শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

বিক্ষোভের তৃতীয় দিনে মিয়ানমারে সাধারণ ধর্মঘটের ডাক, সমর্থন জানালো জাতিসংঘ ও ইইউ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে সোমবার একদল বিক্ষোভকারী রাজপথে নেমে এসে সেনা অভুত্থান প্রতিরোধ ও দেশটির নেত্রী অং সান সু চির মুক্তির দাবী জানান। বেশিরভাগ বিক্ষোভকারীর পরনে ছিলো কালো ব্যাজ ও কালো পোশাক।

হাজারো ছাত্র-জনতা এদিন রাস্তায় ‘একনায়কতন্ত্রকে না বলো’, ‘আমরা গণতন্ত্র চাই’, ‘আমাদের নেতাদের মুক্ত করো’, ‘আমাদের ভোটকে সম্মান করো’, ‘সেনা অভ্যুত্থানকে বর্জন করো’ ব্যানার ও পোস্টার হাতে ম্লোগান দেন। তারা সু চির দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনএলডি) লাল পতাকার সঙ্গে রংবেরংয়ের বৌদ্ধ পতাকা ওড়ান। ২০ বছরের শিক্ষার্থী কেয়ি পন কেয়ু বলেন, ‘আমি ধর-পাকড়ের ভয়ে ভীত নই। মাতা সু চি মুক্ত হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গিয়েছে, অধিকারকর্মীরা এদিন সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। সেনা অভ্যুত্থানকে পরাজিত করতে সরকারী কর্মীদের কাজ বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। নার্স, শিক্ষক, সরকারী কর্মচারীরা সোমবারের বিক্ষোভে যোগ দিয়েছেন।

মিয়ানমারে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টার টন অ্যান্ডু এদিন টুইটে বলেন, ‘সেনা শাসনকে প্রত্যাহার করে বন্দিদের মুক্ত করতে পুরো মিয়ানমার জাগ্রত। মিয়ানমারের বিক্ষোভকারীরা বিশ্বকে অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের সঙ্গে রয়েছি।’

ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল টুইটে বলেন, ‘মিয়ানমারের বিক্ষোভকারীদের বাক-স্বাধীনতার অধিকার, শান্তিপূর্ণ বিক্ষোভ ও সেনাশাসনের বিরুদ্ধে প্রতিবাদকে সমর্থন করছি। ইইউ অভ্যুত্থানে বন্দিদের মুক্তির আহ্বান করছে। গণতন্ত্র অবশ্যই পুনরুদ্ধার হতে হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD