শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

‘বিজয়ের মাসে ৫জি যুগে প্রবেশ করবে বাংলাদেশ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের মাসে বঙ্গবন্ধুর বাংলাদেশ ৫জি যুগে প্রবেশ করবে।মাঠ পযায়ে ৪জি নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনের জন্য প্রাথমিকভাবে সীমিত পরিসরে ৫জি চালুর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ১২ ডিসেম্বর ৫জি কাযক্রমের পরীক্ষামূলক কাযক্রমের শুভ উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজধানীর আইইবি কাউন্সিল হলে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে ‘5G: The Frontier Technology’ শীর্ষক সেমিনারে ভাচূয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

ওবায়দুল কাদের বলেন, তরুণ প্রজন্মের আইকন সজীব ওয়াজেদ জয়ের নিদেশনায় বিজয়ের মাসে মহান স্বাধীনতার সূবণজয়ন্তীর মহেন্দ্রক্ষণে ঢাকা শহরে মাঠ পযায়ে অভিজ্ঞতা অজনের লক্ষ্যে ৫জির পরীক্ষামূলক কাযকম শুরু হবে।

তিনি বলেন, শুরুতে বিভিন্ন সরকারি দফতরে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে, ৫জি উপযোগী এলাকা ও ঢাকা শহরের কিছু এলাকায় এ সেবা চালু হবে। ২০২৩ সালের মধ্যে পযায়ক্রমে ৫জি সেবা দেশের অন্যান্য বিভাগীয় শহরে, শিল্পোন্নত এলাকায় চালুর পরিকল্পনা রয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। আলোচনা করেন বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাহাব উদ্দিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD