সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বিদেশিদের চাপ প্রসঙ্গে যা বললেন ইসি আলমগীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতা প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিদেশিরা আমাদের ওপর কোনো চাপ দেয়নি। চাপ দেওয়ার অধিকারও নেই তাদের। আমরা স্বাধীন সার্বভৌম দেশ। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনসংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামালপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মো. আলমগীর বলেন, বিদেশিরা জানতে চায়, আমাদের নির্বাচন সুন্দর, সুষ্ঠু, অবাধ করার জন্য আমরা কি কি ব্যবস্থা নিয়েছি। কার্যক্রমগুলো জানতে চায়। ওই কার্যক্রমের মাধ্যমেই তারা বুঝতে চায় আসলে একটি ভালো নির্বাচন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো আমরা নিয়েছি কিনা। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না।

বিএনপির নির্বাচনে না আসা প্রসঙ্গে ইসি বলেন, একটি রাজনৈতিক দল যদি নির্বাচনে না আসে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। সেই বিষয়ে কারও কোনও হস্তক্ষেপ করার অধিকার নেই। যারা নির্বাচনের বিপক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বা হিংসাত্মক কার্যক্রম করছে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সুষ্ঠু ও সুন্দর ভোট হলে এবং যদি ভোটার সংখ্যা বেশি হয় তাহলে সেটা অবশ্যই দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. কামরুজ্জামান, ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD