সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

বিদেশ গেলে একদিন আগের করোনা সনদ লাগবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

আগামী ২৩ জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করেছে সরকার। যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট নিতে হবে যাত্রীদের। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা দেওয়ার ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি দিতে হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের যাত্রীদের সরকার ঘোষিত এ সিদ্ধান্ত অনুসরণের অনুরোধ জানিয়েছে। শনিবার (১৮ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সরকার ঘোষিত কোভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনাবলি প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনায় বলা হয়, যাত্রার ৭২ ঘণ্টা আগে কোনও নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।

নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা দেবেন।

নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন।

বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি দিতে হবে।

যে ১৬ টি সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে কোভিড-১৯ টেস্ট করানোর কথা বলা হয়েছে-

১. শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ, বরিশাল

২. বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস, চট্টগ্রাম

৩. কক্সবাজার মেডিক্যাল কলেজ

৪. কুমিল্লা মেডিক্যাল কলেজ

৫. ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ঢাকা

৬. জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

৭. জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান, ঢাকা

৮. নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল

৯. খুলনা মেডিক্যাল কলেজ

১০. কুষ্টিয়া মেডিক্যাল কলেজ

১১. ময়মনসিংহ মেডিক্যাল কলেজ

১২. শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, বগুড়া

১৩. রাজশাহী মেডিক্যাল কলেজ

১৪. এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর

১৫. রংপুর মেডিক্যাল কলেজ

১৬. সিলেট এম এ জি মেডিক্যাল কলেজ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD