রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

বিশেষ ফ্লাইটে ইতালি যাওয়া এক বাংলাদেশি করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

নিউজ ডেস্ক : বিশেষ ফ্লাইটে বাংলাদেশ থেকে ইতালি যাওয়া এক যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সামাজিক নিরাপত্তার কারণে আক্রান্ত ওই যাত্রীর নাম প্রকাশ করেনি ইতালির হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আক্রান্ত ওই নাগরিক বাংলাদেশি বলে নিশ্চিত করেছেন তারা।

জানা যায়, গত ১২ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বিশেষ ফ্লাইটে আক্রান্ত ওই যাত্রী ঢাকা থেকে ইতালির রোমে যান।

দেশটির স্থানীয় প্রশাসনের নির্দেশে দুই সপ্তাহের হোমকোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তিনি জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করেন। পরে হাসপাতালের জরুরি নম্বরে ফোন দিলে অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার করোনাভাইরাস শনাক্ত হয়।

বর্তমানে আক্রান্ত ওই বাংলাদেশি দেশটির রাজধানী রোমের একটি পলিক্লিনিকে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে এসে আটকে পড়েছিলেন প্রায় সহস্রাধিক ইতালি প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে ২৮৭ জনকে নিয়ে ইতালি যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

শুক্রবার (১২ জুন) বেলা সোয়া ১২টার দিকে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৭ বাংলাদেশিকে নিয়ে ইতালি যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট থেকে জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা ইতালি প্রবাসী বাংলাদেশি। তারা সেদেশে নানা কাজে নিয়োজিত ছিলেন। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালি ফেরার আবেদন করেন। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD