বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :

বিশ্বে একদিনে করোনায় প্রাণ গেল ৪ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণহানি কিছুটা কমেছে। মারা গেছেন তিন হাজার ৭৩১ জন। একদিনে শনাক্ত হয়েছে আরও প্রায় দুই লাখ মানুষ।

দিনে সর্বোচ্চ ৭৭০ জনের প্রাণ গেছে ব্রাজিলে। দেশটিতে মোট প্রাণহানি প্রায় ৭৩ হাজার। যুক্তরাষ্ট্রে গেলো দুই দিনে কিছুটা কমেছে মৃতের সংখ্যা। সোমবার মারা গেছে সাড়ে চারশো মানুষ; এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে সাড়ে ৬৪ হাজার মানুষ।

মেক্সিকোতেও কিছুটা কমেছে প্রাণহানি। সোমবার মারা গেছে ২৭৬ জন; মোট প্রাণহানি প্রায় ৩৫ হাজার। ভারতে একদিনে প্রাণ গেছে সাড়ে পাঁচশ মানুষের। ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে সংক্রমিত রোগীর সংখ্যা নয় লাখ ছাড়িয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD