শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার

বুধবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : পাইপলাইন মেরামতের কারণে রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আট ঘণ্টা মিরপুরের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্প চাপজনিত সমস্যা নিরসনে মিরপুরের পল্লবী, কালশি এলাকায় বিদ্যমান পুরানো পাইপলাইনের স্থানে নতুন পাইপলাইন স্থাপনের কাজ করা হবে।

এ কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পাশের এলাকা এবং মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে মিরপুর-১৩ নম্বর সেক্টর পানির ট্যাঙ্কি পর্যন্ত রাস্তার উত্তর পাশের এলাকা এবং আশেপাশের এলাকায় সব গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় এসব এলাকার সিএনজি, আবাসিক, শিল্প, বাণিজ্যিক সব লাইনের সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কোম্পানি।

সূত্র : বার্তা২৪.কম

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD