বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বেতন পেল ৭৬১ কারখানার শ্রমিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধের জন্য সদস্যভুক্ত কারখানার প্রতি অনুরোধ জানিয়েছে পোশাক মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিজ নিজ শ্রমিকদের বেতন দেওয়া শুরু হয়েছে কারখানাগুলোতে।

রোববার (১৩ এপ্রিল) সকাল পর্যন্ত বিজিএমইএ সদস্যভুক্ত ৭৬১টি কারখানা মালিক মার্চ মাসের বেতন পরিশোধ করেছেন। বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (৬ এপ্রিল) বিজিএমইএ সভাপতি রুবানা হক এবং বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান স্বাক্ষরিত যৌথ এক ঘোষণায় আগামী ১৬ এপ্রিলের মধ্যে মার্চ মাসের বেতন পরিশোধের সদস্যদের প্রতি অনুরোধ জানান।

আর করোনা ভাইরাসের কারণে শ্রমিকদের সুরক্ষায় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে সদস্যদের প্রতি একইভাবে অনুরোধ পোশাক মালিকের এই দুই সংগঠন। এ বিষয়ে সদস্যদের চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়।

বিজিএমইএ বলছে, মোট ২২৭৪টি কারখানার মধ্যে ৭৬১টির বেতন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রো এলাকায় ৩৭২টি কারখানার মধ্যে ১০১টির বেতন পরিশোধ করেছে। গাজীপুর এলাকায় ৮১৮টি কারখানার মধ্যে ৩০৫টির বেতন পরিশোধ করেছে, সাভার-আশুলিয়ার ৪৯১টির মধ্যে ১৮৭টি, নায়ারণগঞ্জে ২৬৯টির মধ্যে ৭১টি এবং চট্টগ্রাম এলাকায় ৩২৪টি কারখানার মধ্যে ৯৭টি কারখানা তাদের শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধ করেছে।

এর আগে করোনা ভাইরাসের কারণে শ্রমিকদের সুরক্ষায় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে সদস্যদের প্রতি অনুরোধ পোশাক শিল্পের এ দুই সংগঠন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD