বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

বোমা আতঙ্কে বিমানের জরুরি অবতরণ, চলছে তল্লাশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে বোমা থাকার খবরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৩৮ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় নামে এমএইচ১৯৬ ফ্লাইট।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরে একটি মেসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছেন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানাব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD