শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির আ্হ্বায়ক কমিটি গঠন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় ৩১ সদস্যের জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমানকে আহ্বায়ক করে এই কমিটি অনুমোদন দেয় দলের কেন্দ্রীয় কমিটি।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। বিএনিপর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কমিটিতে জিল্লুর রহমান ছাড়া সবাই সদস্য হিসেবে রয়েছেন।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে দলের চেয়ারপাসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে গেছেন। এ সময় তারা মাঠ পর্যায়ে নেতা-কর্মীদের মতামত জরিপ করেন। এসবের ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা (কচি) রাইজিংবিডিকে বলেন, আগের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নিয়মমাফিক এই কমিটি করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD