শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

বড়াইগ্রামে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত-৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ।এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

গ্রামবাসী ও দলীয় সুত্রে জানা যায়,গতকাল শনিবার রাত ৯টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা চেয়াম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের সমর্থকের মধ্যে বিতর্ক বাধে। এসময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দোকানে ঢুকে জুলু মিয়া ও তার ছেলেকে কুপিয়ে আহত করে। এসময় সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত জিল্লুর রহমান জুলু মিয়া (৫০) ও তার ছেলে রাজিব হোসেনকে (২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বলেন,সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । সংঘর্ষের সাথে জড়িত সন্দেহে এহিয়া নামের একজনকে আটক করা হয়েছে।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD