শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

বড়াইগ্রামে পাট ক্ষেত থেকে লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : বড়াইগ্রামে পাটের ক্ষেত থেকে মোবারক হোসেন (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সোনাবাজু উচ্চ বিদ্যালয়ের পেছনে পাট ক্ষেতে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃতব্যক্তি উপজেলার ইকোরি গ্রামের খইর উদ্দিনের পুত্র।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে, রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD