বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

ভাবিকে পিটিয়ে হত্যার অভিযোগ দেবরের বিরুদ্ধে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বড় ভাবি নাজমা আক্তার (৩৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই দেবর শাহীন ও তুহিনের বিরুদ্ধে।

শনিবার (০১ জানুয়ারি) উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমা আক্তার উক্ত এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী।

জানা যায়, বিকেলে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বড় ভাই গিয়াস উদ্দিনের সাথে আপন ছোট দুই ভাই শাহীন ও তুহিনের মধ্যে বাক বিতন্ডা হয়। পরে হাতাহাতি শুরু হলে গিয়াস উদ্দিনের স্ত্রীকে বাঁশের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটায় শাহীন ও তুহিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD