সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

ভারতে একদিনে শনাক্ত ১৭ হাজার ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। শুক্রবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত মোট আক্রান্ত ৪ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত সপ্তাহে আক্রান্ত ১৫ হাজারের মধ্যে থাকলেও গত দুই তিন ধরে ১৬ হাজার রয়েছে।

বলা হচ্ছে, ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৯৬ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। দেশে একদিনে এত জনের সংক্রমণ এর আগে হয়নি। মোট আক্রান্ত ৪ লাখ ৯০ হাজার ৪০১ জন। আগের দিন একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ৯২২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ুতে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। তিন রাজ্যে মোট শনাক্তের ৬০ শতাংশ।

একদিনে প্রায় ১৪ হাজার মানুষ সুস্থ হয়েছেন, মোট ২ লাখ ৮৫ হাজার ৬৩৭ জন। একদিনে ৪০৭ জনের মৃত্যুতে মোট হিসাব ১৫ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত করোনায় মোট ১৫ হাজার ৩০১ জন মারা গেছেন।

সূত্র: এনডিটিভি, ওয়ার্ল্ডোমিটারস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD