সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

ভারতে করোনার মাঝেই নতুন ভাইরাস আতঙ্ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

 

করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব আজ জর্জরিত। সেই কাতারে ভারতের নামও আছে। ভয়ঙ্কর এই পরিস্থিতির মধ্যেই দেশটিতে হানা দিলো নতুন এক ভাইরাস।

ভারতে করোনাভাইরাসের কারণে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৮ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৮৮৪ জনের।

এই পরিস্থিতিতে নতুন এক ভাইরাসের উপদ্রবে দেশটিতে এক হাজার ৯০০ শূকর মারা গেছে। এর কারণে শূকরের মাংস কেনা-বেচা বন্ধ করেছে আসাম সরকার।

রাজ্যের কৃষিমন্ত্রী মন্ত্রী অতুল বোরা বলেন, অজানা এক ভাইরাসে সংক্রমিত হয়ে বহু শূকরের মৃত্যু হয়েছে। আমাদের প্রাপ্ত তথ্যমতে এখন পর্যন্ত রাজ্যের ছয়টি জেলায় এক হাজার ৯৬৪টি শূকর মারা গেছে। ক্ষতিগ্রস্ত ছয় জেলা হল বিশ্বনাথ, ধীমাজি, ডিব্রুগড়, লাখিমপুর, সিভাসাগর এবং জোরহাট।

তিনি বলেন, রাজ্যের পশু চিকিৎসকরা মৃত শূকর থেকে নমুনা সংগ্রহ করেছেন। পরে ভূপালে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিসিজেজ ল্যাবরেটরিতে সেসব পাঠানো হয়েছে। সেখানে বিভিন্ন টেস্টের মাধ্যমে জানা যাবে আসলে ঘটনা কি। আমরা সেই রিপোর্টের অপেক্ষাতেই আছি। আপাতত আমরা রাজ্যের বাজারগুলতে শূকরের মাংস বিক্রি বন্ধ করেছি।

তিনি আরো বলেন, যেসন এলাকায় বেশি সংখ্যক শূকর মারা গেছে সেসব এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করে হয়েছে। আমরা এখন খতিয়ে দেখছি ভাইরাসটি কতদূর অব্দি ছড়িয়ে পড়েছে। যারা আক্রান্ত এসব শূকরের সংযোগে এসেছেন তাদেরও চিহ্নিত করা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD