মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৬৫৮ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কেনিয়ার বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

দেবমাথা হাসপাতাল কর্তৃপক্ষ বার্তা সংস্থা এপিকে জানায়, চিকিৎসার জন্য ভারতে অবস্থানকালে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন ওডিঙ্গা। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কেরালার এরনাকুলাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণন এম বলেন, সকালে হাঁটার সময় ওডিঙ্গা তার পরিবারের সদস্য ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ছিলেন। হঠাৎ পড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

রাইলা ওডিঙ্গা কেনিয়ার রাজনীতিতে দীর্ঘ সময় প্রভাব বিস্তার করেছেন। তিনি ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, যদিও জয়ী হননি। ২০০৭ সালের নির্বাচনের পর দেশটিতে সহিংসতায় প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিহত হন।
১৯৯১ সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ২০১০ সালের সংবিধান প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সমর্থকেরা তাকে ভালোবেসে ‘বাবা’ বা ‘আগওয়াম্বো’ নামে ডাকতেন।

তার মৃত্যুর পর কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ও সাবেক প্রধান বিচারপতি ডেভিড মারাগা গভীর শোক প্রকাশ করেছেন। রুটো রাজধানী নাইরোবিতে ওডিঙ্গার বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদও এক বার্তায় রাইলা ওডিঙ্গাকে ‘আফ্রিকার গণতন্ত্রের দৃঢ় কণ্ঠস্বর’ হিসেবে বর্ণনা করে তার আত্মার শান্তি কামনা করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD