রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন নিবন্ধন ছাড়া সড়কে চলতে পারবে না ই-রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু, নিরাপত্তাব্যবস্থা জোরদার

ভারতে পাচারের সময় কুমিল্লায় ৬২০ কেজি ইলিশ জব্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৬২০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবির সুলতানপুর বিওপির একটি সূত্র নাম না প্রকাশের শর্তে ঢাকা পোস্টকে বলেন, বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬০ বিজিবির সুলতানপুর বিওপির একটি দল। এ সময় বিজিবি অবস্থান টের পেয়ে খাড়েরা সীমান্ত এলাকায়
চোরাকারবারি ৩১ বক্স বাংলাদেশি ইলিশ রেখে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৯২ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দের পর ইলিশগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD