বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ভারতে পালানোর সময় আটক ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

দিনাজপুরের বিরলে ভারতে পালানোর সময় সীমান্তে পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটক পাঁচজন হলেন – দিনাজপুরের খানসামা উপজেলার টাংগুয়া গ্রামের প্রভাস চন্দ্র রায়ের ছেলে পঞ্চানন চন্দ্র রায় (৩৩), একই গ্রামের পরেশ চন্দ্র রায়ের মেয়ে তাপসী রাণী রায় (২৮) ও তার ছেলে দীপ্ত চন্দ্র রায় (৩) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বৃন্দাবনপুর গ্রামের হরেন হেম্রমের ছেলে পাওলিনা হেম্রম (১৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপ পাড়া দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন। খবর পেয়ে ওই কোম্পানির কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিজিবি।

এ বিষয়ে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির কাছ থেকে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিভিন্ন বয়সী পাঁচজনকে আটক করা হয়। আটকদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD