বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ভিডিও ভাইরাল, মাইকিং করে ঘুষের টাকা ফেরত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউপির জেলেদের জন্য বরাদ্দকৃত মানবিক সহায়তার চাল বিতরণে খরচের নামে আদায় করা টাকা ফেরত দিয়েছেন উদ্যোক্তা।

সোমবার (৩০ জুন) বিকেলে সেনাবাহিনীর বাউফলের অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যদের হস্তক্ষেপে মোট ২ লাখ টাকা ফেরত দেওয়া হয়। সরকার নিবন্ধিত ১ হাজার জেলেকে ২০০ করে টাকা দেওয়া হয়েছে।

এর আগে চাল বিতরণের সময় নেওয়া ঘুষের টাকা ফেরত দেওয়ার জন্য মাইকিং করা হয়।

শনিবার (২৮ জুন) চাল বিতরণে খরচের টাকা আদায়ের নামে ঘুষ গ্রহণের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, ধুলিয়া ইউনিয়ন পরিষদ একটি কক্ষে সারিবদ্ধ দাড় করিয়ে জেলেদের চাল বিতরণ কার্ড প্রদানের সময় টাকা নিচ্ছেন এক ব্যক্তি।

এ সময় প্রত্যেক জেলের কাছ থেকে ২০০ করে টাকা আদায় করেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা (অস্থায়ী কম্পিউটার অপারেটর) আব্দুল্লাহ আল মামুন।

ভিডিও প্রকাশের পর বাংলাদেশ সেনাবাহিনীর নজরে আসে। পরে সেনা সদস্যদের হস্তক্ষেপে মাইকিং করে জেলেদের টাকা ফেরত নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

বিকেলে ইউনিয়ন পরিষদ এলাকায় ভুক্তভোগীরা জড়ো হলে তাদের ঘুষের টাকা ফেরত দেওয়া হয়।

ধুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান জাহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই উদ্যোক্তা আব্দুলাহ আল মামুনকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। টাকা ফেরত পেয়ে জেলেরাও খুশি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD