সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ভিসাপ্রত্যাশীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রে তথ্য যাচাই এবং তৃতীয় পক্ষের সেবা নেওয়া বা অর্থ দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে তারা।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এই বার্তা দেয় মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, আপনার ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আপনারই। নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিন অথবা প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নিন।

ভিসা প্রক্রিয়াকরণে মধ্যস্বত্বভোগী বা এজেন্সির শরণাপন্ন হওয়ার বিষয়ে সতর্ক করে দূতাবাস আরও বলেছে, ভিসা-সংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD