বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

ভেজাল মবিলের গোডাউনের সন্ধান দিলেন শিক্ষার্থীরা, লাখ টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীরা শহরের বারান্দিপাড়া এলাকায় ভেজাল মবিলের গোডাউনের সন্ধান পেয়েছেন। খবর পেয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ওই ভেজাল মবিলের গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর।

এ সময় ওই গোডাউনের মালিক গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে ভেজাল মবিলের গোডাউনে অনুসন্ধান করতে গেলে তামিম আবু ওমামা ও শিল্পী খাতুনকে গোডাউনের কর্মচারীরা হেনস্তা ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন ওই দুই শিক্ষার্থী।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতিতে বারান্দি পাড়ায় একটি ভেজাল মবিলের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোডাউনে ভেজাল
মবিল ও মবিল প্যাকেটজাত করার ক্যান, বিভিন্ন মবিল কোম্পানির স্টিকার পাওয়া যায়। এ ঘটনায় গোডাউন মালিক গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে র‍্যাব ও পুলিশের একটি টিম ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD