সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান (২১) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।

বুধবার রাতে ভেড়ামারা উপজেলায়র লালন শাহ সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ভেড়ামারা উপজেলার গোলাপনগর মহারাজপুর এলাকার মো. হাসান বিশ্বাসের ছেলে এবং আহত মো. মমিন হোসেন (৪৫) গোলাপনগর এলাকার মো. ফজলুল হকের ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান জানান, বুধবার রাত আটটার দিকে ভেড়ামারার লালন শাহ সেতু এলাকায় শাহজালাল পরিবহন (ঢাকা মেট্রো ট -২৪-০০৩০) গাড়িটি একটি মোটরসাইকেল এর পিছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুইজন যুবক রাস্তায় ছিটকে পড়েন।

এসময় তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক হাফিজুর রহমান কে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD