মক্কার পবিত্র মসজিদুল হারামে নিরাপত্তাসেবায় কাজ করছেন হাজারো কর্মী। পবিত্র গ্র্যান্ড মসজিদের ভেতর ও বাইরের সার্বিক নিরাপত্তা, জরুরি পরিস্থিতি, ভিড় সামলানো ও অন্যান্য আভ্যন্তরীণ পরিষেবা প্রদানে কাজ করছেন হাজারের বেশি বেশি নারী ও পুরুষ নিরাপত্তা কর্মী।
পবিত্র মসজিদুল হারামের আগত মুসল্লি ও ওমরাযাত্রীদের নানা ধরনের সেবা দিতে ১৩ শয়ের বেশি নিরাপত্তাকর্মী কাজ করছেন। তারা মুসল্লিদের নানা ধরনের সেবা দিয়ে থাকেন। মুসল্লিদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে গ্র্যান্ড মসজিদের গেট দিয়ে প্রবশ নিশ্চিত করা, সব বিভাগের মধ্যে সমন্বয় করে সবকিছু নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও প্রশাসনিক বিভাগ পরিচালনাসহ সব কাজ তারা পালন করছেন। এমনকি সেবার মান বৃদ্ধিতে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
পবিত্র মসজিদুল হারামে আন্তর্জাতিক নিরাপত্তা বিধি বজায় রেখে জরুরি সেবা নিশ্চিতে কাজ করছেন। মসজিদের ভেতরের নিরাপত্তা ব্যবস্থা, নির্মাণকাজের স্থান, নামাজের সময় ইমামদের সঙ্গে অবস্থান, সারি ঠিক করা, নামাজের স্থানে নির্ধারিত ওমরাযাত্রীদের তত্ত্বাবধান করা, মসজিদের সব স্থান ও লিফটকে ভিড়মুক্ত রাখাসহ মুসল্লিদের অন্যান্য সেবা আঞ্জাম দিচ্ছেন।
সূত্র : আরব নিউজ