সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

মঙ্গলবার থেকে অনলাইনে খোলা যাবে বিও হিসাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : বিনিয়োগকারীদের সুবিধার্থে অনলাইনে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট (বিও হিসাব) খোলার ব্যবস্থা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) অনলাইনে বিও হিসাব খোলা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছে বিএসইসি।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিও হিসাব আনুষ্ঠানিকভাবে উদ্বোধনে বিএসইসির কমিশনার মো. শেখ সামসুদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। মঙ্গলবার ৩টায় বিএসইসির মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, আনুষ্ঠানিকভাবে বিও হিসাব খোলার বিষয়টি উদ্বোধনের পর থেকে দেশের অবস্থানরত বিনিয়োগকারী এবং বিদেশে অবস্থানরত প্রবাসী বিনিয়োগকারীরা এ হিসাব খুলতে পারবেন।

সিডিবিএল এর পরিসংখ্যান অনুযায়ী, দেশে ২৬ লাখ ৪৮ হাজার ১৪৫ টি বিও হিসাবধারী রয়েছে। অনলাইনে বিও হিসাব খোলার সুবিধা পাওয়ার পর পুঁজিবাজারে বিনিয়োগে নানা পেশার মানুষ আগ্রহী হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাতে বিও হিসাবধারীর সংখ্যা দিন দিন বাড়বে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD