বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মডেল পিয়াসা মাদকসহ আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

গুলশানের বারিধারা থেকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ আগস্ট) রাত ১২টার পরপরই তাকে বাসা থেকে আটক করা হয়। বাসার ভেতর তল্লাশি করে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গুলশান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে পিয়াসার বারিধারার ৯ নম্বর সড়কের ৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

অভিযান সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর পরই মূলত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু হয়। গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন।

মডেল পিয়াসার বাসায় ইয়াবা, সিসা ও অবৈধ মাদক পাওয়া গেছে। প্রতিনিয়ত তার বাসায় মদের আসর বসতো বলে পুলিশের কাছে তথ্য আছে।

২০১৭ সালের মে মাসে বনানীর রেইনন্ট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় দুই ছাত্রী। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারে নাম ছিল পিয়াসার। প্রথমে মামলা করতে ভুক্তভোগী তরুণীদের সহযোগিতা করলেও পরবর্তীতে তিনি মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি দেখানো শুরু করেন।

মডেল হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে না পারলেও বিভিন্ন ঘটনায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার নাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD