বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই দলের হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একটি গণনাকেন্দ্র পরিদর্শনের সময় এ নির্দেশনা দেওয়া হয়।

সোমবার (০৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রে প্রবেশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। নিয়ম অনুযায়ী গণনাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি নেই।

সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, তাদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

এর আগে একই কেন্দ্রে গিয়ে তোপের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি সমর্থকেরা। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে।

এদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফলাফলের এই প্রবণতার মধ্যে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে বিজেপি কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাঝপথে ফেসবুকে একটি ভিডিওবার্তায় সবাইকে আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিক থেকে বিজেপির জয়ের খবর আসতে থাকলেও তিনি দাবি করেন, তাদের জয়ের খবরই আগে দেখানো হচ্ছে।

সোমবার (০৪ মে) বাংলাদেশ সময় দুপুর একটার দিকে মমতা বলেন, ‘এটা আমি আগেই বলেছি। ওদের জয়ের খবরটা আগে দেখাবে। এটা বিজেপির কৌশল।’

মমতা যখন এসব কথা বলছিলেন, তখন তাকে বেশ চিন্তিত মনে হচ্ছিল। হাতজোড় করে নিজের কর্মীদের তিনি বলেন, ‘দয়া করে কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থীরা কেন্দ্র থেকে আসবেন না, যেখানে কাউন্টিং হচ্ছে সেখানেই থাকবেন।’

তিনি আরও বলেন, ‘আমি দুই-তিন দিন ধরে বলছি, ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। প্রায় ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ রাখা হয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD