বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

মাছের আড়তে র‌্যাবের অভিযান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে।

সারওয়ার আলম জানান, অভিযানে মাছের আড়তে কিছু মাছ দীর্ঘ সময় ধরে তাজা রাখতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এছাড়া মাছের মধ্যে ক্ষতিকর বিভিন্ন রং ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

ভেজালবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কারওয়ান বাজারে এ অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD