বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মায়ের মৃত্যুর শোকে চলে গেলেন মেয়েও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে মায়ের মৃত্যুতে শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একদিনের মাথায় মেয়ে ফজিলাতুন্নেছার (৪৬) মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের বড় মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির মৃত মো. ইউনুছ মিয়াজীর মেয়ে ছিলেন তিনি।

নিকটাত্মীয় আলমগীর হোসেন জানান, বৃদ্ধা মায়ের অসুস্থতায় সেবাশুশ্রূষার দায়িত্বে ছিলেন মেয়ে ফজিলাতুন্নেছা। তারমধ্যে মায়ের মৃত্যুতে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে বুকের ব্যথা শুরু হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন ফজিলাতুন্নেছাকে। মো. হাবিবউল্লাহ নামে আরেজন জানান, মা ও মেয়ের মধ্যে অনেক সখ্যতা ছিল। সুখ-দুঃখ তারা দুজন ভাগাভাগি করতেন। কিন্তু মা অসুস্থ হলেও হঠাৎ করে এভাবে চলে যাবেন। তা ভাবতে পারেননি মেয়ে। তারপরই বুকের ব্যথা নিয়ে অসুস্থ হয়ে মারা যান মেয়ে ফজিলাতুন্নেছা।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে মা মোসম্মৎ শামছুন্নাহার বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন এবং এদিন সকালে তাকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ওই বাড়ির মৃত মো. ইউনুছ মিয়াজীর স্ত্রী।

পরিবারের সদস্যরা একদিকে বার্ধক্যজনিত রোগ আরেকদিকে শীতের তীব্রতায় বেশ কাতর হয়ে পড়েন বৃদ্ধা মোসম্মৎ শামসুন্নাহার বেগম। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এদিকে, একই বাড়িতে একদিনের মাথায় হঠাৎ করে মা ও মেয়ের এমন মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD