মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের আপত্তিতে সুদানের কাছে পাকিস্তানের সমরাস্ত্র বিক্রি স্থগিত মার্কিন নৌ-অবরোধ সরাতে পাকিস্তানের দৌড়ঝাঁপ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী সিলেট থেকে ঢাকা এলেও জায়গা হয়নি মোসাদ্দেকের, খেলবেন বিসিএল উল্টো ‘রথে’ বাফুফে সভা পাকিস্তানে পৌঁছালো অন্তত ৬টি মার্কিন সামরিক উড়োজাহাজ বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তানের পথে, সূত্র বলছে তিনি যুক্তরাষ্ট্রেই ১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে : হামিদুর রহমান আযাদ

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছে। খবর আলজাজিরার।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।’ একই সঙ্গে তারা সতর্ক করে বলে, ‘স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থানে পরিণত হবে।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার পর এ হামলার দাবি করা হলো।

উল্লেখ্য, ইউএসএস আব্রাহাম লিংকন গত জানুয়ারির শেষ দিক থেকে আরব সাগরে মোতায়েন রয়েছে।

এদিকে, ইরানের দাবিকে নাকচ করে দিয়ে মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের কোনো ক্ষেপণাস্ত্র মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে আঘাত করেনি।

মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউএসএস আব্রাহাম লিংকনের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিমানবাহী রণতরীর ওপর কোনো প্রভাব পড়েনি, তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD