শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

মার্কেন্টাইল ব্যাংকের আরও ১৫টি শাখায় ‘ইসলামিক ব্যাংকিং’ সেবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশব্যাপী আরও ১৫টি শাখায় ‘তাক্বওয়া’ নামে শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবার কার্যক্রম শুরু করেছে।

সোমবার (২৮ ডিসেম্বর) এক অনলাইন ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ১৫টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবার উদ্বোধন করেন।

শাখাগুলো হলো- ১. গুলশান শাখা, ঢাকা; ২. তেজগাঁও-গুলশান লিংক রোড শাখা, ঢাকা; ৩. এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা; ৪. নারায়ণগঞ্জ শাখা; ৫. কুমিল্লা শাখা; ৬. জুবিলী রোড শাখা, চট্টগ্রাম; ৭. ছাগলনাইয়া শাখা, ফেনী; ৮. খুলনা শাখা; ৯. হাজীগঞ্জ শাখা, চাঁদপুর; ১০. সিলেট শাখা; ১১. সুয়াগঞ্জ শাখা, কুমিল্লা; ১২. রাজনগর এসএমই/কৃষি শাখা, ফেনী; ১৩. দাগনভূঞা শাখা, ফেনী; ১৪. মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী ও ১৫. আমিশাপাড়া এসএমই/কৃষি শাখা, নোয়াখালী।

এ নিয়ে দেশব্যাপী ২৫টি শাখায় প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে মার্কেন্টাইল ব্যাংক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিবৃন্দ জি. ডব্লিউ. এম. মোর্তজা, মো. জাকির হোসাইন, আদিল রায়হান ও শামীম আহমেদ, ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মিজানুর রহমান সরকার, সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী বলেন, প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি মার্কেন্টাইল ব্যাংক ইসলামী ব্যাংকিং গ্রাহকদের বিশেষ চাহিদা পূরণ করে সব ধরণের সেবা নিশ্চিত করবে।

তিনি বলেন, খুব শিগগিরই দেশব্যাপী মার্কেন্টাইল ব্যাংকের আরও ২০টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো খোলা হবে, এর ফলে আমাদের ইসলামী ব্যাংকিং উইন্ডো হবে ৪৫টি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD