বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মালদ্বীপে ১০০ টন খাদ্য পাঠাচ্ছে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার মালদ্বীপে ১০০ টন খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ জাহাজে করে আজ বা কালের মধ্যে সে দেশে পাঠাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোববার তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এই খাদ্যসামগ্রী প্রবাসী বাংলাদেশিরা ও সে দেশের সরকার নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সাহায্যার্থে আমরা সবকিছু করবো। তাদের খাদ্যসামগ্রী থেকে শুরু করে প্রয়োজনীয় সব ওষুধ প্রদান করা হবে। প্রবাসীদের চিন্তার কোনো কারণ নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ অনিবন্ধিত প্রবাসী বাংলাদেশিদের ফেরত আনতে বলেছেন। আবদুল্লাহ শহীদ বলেছেন করোনাভাইরাসের কারণে এখন যেহেতু তাদের পর্যটন বা রেস্টুরেন্টে কাজ করছে না তাই শুধু বৈধদের তারা সাহায্যে করছে। কিন্তু যারা অনিবন্ধিত আছে তাদের কষ্ট হচ্ছে। তাই তাদের ফেরত আনতে বলছে। আমি তাদের বলেছি বর্তমান সময়ে আমাদেরও অসুবিধা, তোমাদেরও অসুবিধা। তাই মানবাধিকারের বিষয়টি সামনে এনে এদের তোমরা সাহায্যে কর।

তিনি আরও বলেন, মালদ্বীপে আমাদের ৩৮ হাজার অনিবন্ধিত প্রবাসী বাংলাদেশি রয়েছে।

আব্দুল মোমেন বলেন, বাংলাদেশে থাকা অস্ট্রেলিয়ার নাগরিকদের শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হবে। তাই আমি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশিদের ওই ফ্লাইটে করে আনার জন্য। আর বাংলাদেশে থাকা শ্রীলঙ্কানদের নিয়ে যাওয়ার জন্য।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD