শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

মালয়েশিয়ায় বিদেশিদের মসজিদে নামাজ আদায়ের অনুমতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

পাঁচ মাসেরও বেশি সময় পর মসজিদে নামাজ আদায়ের অনুমতি পেয়েছে মালয়েশিয়ায় থাকা বিদেশিরা। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে বিদেশিদের মসজিদে গিয়ে নামাজ আদায়ের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেয়া হয়েছে। তবে সবাইকে নিবন্ধন করে মসজিদের ভেতরে প্রবেশ করতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। কিন্তু কতজনকে নামাজ আদায়ে মসজিদে প্রবেশের অনুমতি দেয়া হবে তা মসজিদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

একই সঙ্গে কাউকে নামাজের কাপড় সঙ্গে না আনার পরামর্শ দেয়া হয়েছে। আগের মতোই বাধ্যতামূলক রাখা হয়েছে ফেসমাস্ক ব্যবহার। মাস্ক ছাড়া কাউকেই মসজিদে প্রবেশ করতে দেয় হবে না বলে জানান তিনি।

করোনাভাইরাস মোকাবিলায় গেলো মার্চের মাঝামাঝি থেকে মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করা হয়। পরে স্থানীয়দের মসজিদে নামাজ আদায়ের সুযোগ দিলেও অনুমতি দেয়া হয়নি বিদেশিদের। ১ সেপ্টেম্বর থেকে বিদেশিদের মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয়ায় তাই খুশি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিসহ কয়েক লাখ অভিবাসী।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD