বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মাশরাফী চিকিৎসকদের জন্য ‘ডক্টরস সেফটি চেম্বার’ বসালেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

 

করোনা সংক্রমণ রোধে একের পর এক অভিনব উদ্যোগ নিচ্ছেন বাংলাদেশের সফলতম সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা। অসহায়দের মাঝে নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ, নড়াইল ফাউন্ডেশনের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিতে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন, জীবাণু ধ্বংসের জন্য ডিসইনফেক্টর চেম্বারের পর নড়াইলে বসিয়েছেন ডক্টরস সেফটি চেম্বার।

ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, চিকিৎসক ও রোগীর মাঝে তৈরি করা হয়েছে কাঁচের দেয়াল। সাধারণ রোগীদের চেকআপের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বের করতে সেই কাঁচে করা হয়েছে কয়েকটি ছিদ্র। এতে করে ঝুঁকি ছাড়াই রোগীদের সেবা দিতে পারছেন ডাক্তাররা।

দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সচেতনতামূলক বার্তা দিয়ে আসছেন মাশরাফী। এরপর সবকিছু বন্ধ হতে শুরু করলে কর্মহীন হয়ে পড়া নড়াইলের কয়েকশ পরিবারের মধ্যে তুলে দেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। জেলাটির চিকিৎসকদের দেন কয়েকশ পিপিই।

নিজের প্রতিষ্ঠিত ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র সহায়তায় মাশরাফী নিজ এলাকায় গড়ে তোলেন ভ্রাম্যমাণ মেডিকেল টিম। অ্যাম্বুলেন্স নিয়ে যারা রোগীর বাড়িতে গিয়ে দিয়ে আসছেন চিকিৎসাসেবা।

নিজের হাতে গড়া ফাউন্ডেশনের মাধ্যমে নড়াইল সদর হাসপাতাল গেটে বসানো হয় ডিসইনফেক্টর চেম্বার। হাসপাতালে ঢোকার সময় চেম্বারের মধ্য দিয়ে কেউ গেলে তার শরীরে ছিটানো হবে জীবাণুনাশক স্প্রে। স্টিম দিয়ে ছিটানো এই জীবাণুনাশক স্প্রেতে শরীর ভিজবে না, বরং জীবাণু ধ্বংসে কার্যকর পদ্ধতিগুলোর একটি এটি। জনপ্রতিনিধি হিসেবে মাশরাফীর এসব তৎপরতা ও উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD