সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :

মাস্কের বিকল্প হিসেবে নেকাব পরা যাবে : সৌদি আরব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০
A queue of Bahraini woman wearing Abaya robes with the Niqad covering their faces. REUTERS/Chris Helgren

 

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্কের বিকল্প হিসেবে নারীদের নেকাব পরার অনুমোদন দিয়েছে সৌদি আরব। আজ সোমবার এক টুইট বার্তায় অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কল সেন্টার।

সৌদি গেজেটের খবরে বলা হয়, মাস্কের বিকল্প হিসেবে নারীদের নেকাব অত্যন্ত কার্যকর একটি আবরণ। যা ভাইরাসের জীবাণুকে আটকিয়ে রাখতে সক্ষম। পাশাপাশি পুরুষদের ব্যবহার করা পাগড়ি শেমাগও মাস্কের বিকল্প হতে পারে। এক্ষেত্রে এটি পড়ার সময় অবশ্যই নাক, মুখ ভালোভাবে ঢেকে রাখতে হবে।

জনগণের সুবিধার কথা বিবেচনা করে এ অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি হেলথ কল সেন্টার কর্তৃপক্ষ। তাছাড়া নেকাব ও শেমাগ করোনাপ্রতিরোধী এবং সৌদি আরবের নাগরিকদের জন্য স্বস্তিদায়ক।

এর আগে সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী প্রশ্ন করেছিলেন, মাস্কের বদলে শেমাগ দিয়ে নাক-মুখ ঢাকা কি যথেষ্ট নয়? এরপরই টুইটের বিষয়টি নজরে নিয়ে গবেষণা চালায় হেলথ কল সেন্টার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন সৌদি নাগরিকরা। বেশিরভাগই বিষয়টিকে সমর্থন দিচ্ছেন। তারা বলছেন, করোনাপ্রতিরোধী মাস্ক বর্তমানে সময়ে সহজলভ্য নয়। তাছাড়া এটি নিয়মিত পরিবর্তন করাও অনেক ঝামেলা। সেই তুলনায় নেকাব ও শেমাগ ভালো বিকল্প।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD