সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

মাস্ক না পরলে জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : মাস্ক পরার বিষয়ে আবারও বিশেষ গুরুত্বরোপ করছে স্বাস্থ্য অধিদপ্তর। মাক্স না পরলে জরিমানার সম্মুখীন হতে হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

শনিবার (৩০ মে) দুপুরে মহাখালী থেকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।

নাসিমা সুলতানা বলেন, আপনার সুরক্ষা আপনার হাতে। আপনি যখন কাজে বের হবেন অবশ্যই নিজেকে সুরক্ষিত করে বের হবেন। মাস্ক পরা অত্যাবশক। মাস্ক না পরলে অনেক ক্ষেত্রে জরিমানার সম্মুখীন হতে পারেন। কাজেই নিজেকে সুরক্ষিত রাখবেন, মাস্ক পরবেন।

তিনি বলেন, বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোবেন। অফিস, কর্মস্থল যেখানেই যান না কেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৬০৮ দাঁড়িয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD