মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

মিথ্যাচারের জন্য মানুষ বিএনপিকে ভোট দেবে না : সেতুমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিষোদগার, মিথ্যাচার ছাড়া বিএনপির আর কী আছে? মিথ্যাচারের জন্য মানুষ আর আপনাদের ভোট দেবে না। বিএনপিকে বাংলার মানুষ বিশ্বাস করে না।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শ্যামলী হলের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, তারা নাকি রাষ্ট্র মেরামত করবে! বিএনপি রাষ্ট্রের গণতন্ত্রকে হত্যা করেছে।

এরা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, রাষ্ট্রকে ধ্বংস করে।
তিনি বলেন, ঢাকা আজ মিছিলের নগরী। সারা ঢাকায় আওয়ামী লীগ প্রস্তুত আছে। প্রস্তুত আছে জঙ্গিবাদের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে আমরা প্রস্তুত। বিএনপির বিরুদ্ধে আমরা প্রস্তুত। ওদের রুখতে হবে, জঙ্গিবাদ রুখতে হবে। স্বাধীনতাবিরোধীদের রুখতে হবে।

এতে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানসহ অনেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD